গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ ভারত

    দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ ভারত

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স

    গুয়াহাটি টেস্টে প্রোটিয়া অধিনায়ক বাভুমার সিন্ধান্তে কিছুটা বিপাকে ছিল দক্ষিণ আফ্রিকা। ভারতকে বিশাল ব্যবধানে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তিনি বেছে নিয়েছিলেন দ্বিতীয় ইনিংস খেলাকে। ২০০০ সালের পর ভারতের মাটিতে প্রথম সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশের সুযোগ থাকায় এমন সিদ্ধান্তে কিছুটা অবাক হতে হয় ক্রিকেট বিশ্লেষকদের। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫ উইকেটে ২৬০ রানে।

    তাতে তাদের লিড দাঁড়ায় ৫৪৮ রানে।এতে দেড় দিন হাতে রেখে ৫৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। ভারতের জয় তখন প্রায় অসম্ভব হলেও, ড্র করার একটা চেষ্টা করতে পারে টিম ইন্ডিয়া এমনটা তখন ধরে নিচ্ছিলেন অনেকেই। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারকে হারায় ভারত।চতুর্থ দিনে ২ উইকেটে ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাই সুদর্শন ও নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব। পঞ্চম দিনে ১৩৯ বলে ১৪ রান করা সাই সুদর্শনের ব্যাটিং দেখে অনেকটা নিশ্চিত ছিল ড্রয়ের লক্ষ্যেই খেলছে ভারত।যাদেজার সঙ্গে ৯৯ বলে ৩৭ রানের জুটির পর সাই বিদায় নেন। এরপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ৭৭ বলে ৩৫ রানের জুটি গড়েন যাদেজা।ব্যাক্তিগত ১৬ রানে সুন্দর বিদায় নিলে ১০ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারায় ভারত।এতে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হেরে দু’ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। আর ২৫ বছর পর ভারতের মাটিতে সিরিজ জিতল প্রোটিয়ারা। আর রানের হিসাবে এটিই ভারতের ইতিহাসের সবচেয়ে বড় হার।

    ভারতের হয়ে যাদেজা করেছেন সর্বোচ্চ ৫৪ রান।প্রোটিয়াদের হয়ে স্পিনার সিমন হারমার একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। একই সঙ্গে ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন সিমন হারমার।