
ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে তারা।মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে এশিয়ান শক্তিদের বিপক্ষে মাঠের লড়াইয়ে বাজিমাৎ করে আফ্রিকান প্রতিনিধিরা।
প্রথমার্ধে সমতায় থাকার পর ম্যাচের ৬২ মিনিটে দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। এরপর বহু চেষ্টার পরও ম্যাচে ফিরতে পারেননি সনরা।টানটান উত্তেজনার এই জয়ে এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।৩ ম্যাচ শেষে দলটির সংগ্রহ ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বকাপ থেকে এখনই পুরোপুরি ছিটকে যায়নি দক্ষিণ কোরিয়া। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর মধ্যে সেরা আটে থাকতে পারলে এখনো দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে এশিয়ান দলটির।তবে তার জন্য গ্রুপ পর্বের বাকি সব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কোরিয়া
