টেস্টে ভারতকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার 

0
131
ছবি সৌজন্যে : এক্স
গুয়াহাটিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানে লজ্জার হার ভারতের। আর দ্বিতীয় টেস্টে হারের ফলে ২ টেস্ট সিরিজ-র খেলায় হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে ভারত।
ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে-নেতৃত্বে সব দিক থেকে পর্যুদস্ত টিম ইন্ডিয়া। শেষদিনে একটা অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। প্রায় ৫২২ রান তাড়া করতে হত। আসল সমস্যা কিন্তু সেটা নয়। সারাদিন ধরে ৮ উইকেট বাঁচাতে হত। ভারতীয় দলের ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে গোটা একদিন ব্যাট করা পাহাড়প্রমাণ কাজই বলা যায়। আর সেটা প্রমাণও করলেন ঋষভ পন্থ-রা। একদিন তো অনেক দূরের কথা। লাঞ্চ পর্যন্তই টিকে থাকতে পারলেন না নীতীশ কুমার রেড্ডিরা। ২৫ বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ অনায়াসে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর এত বড় ব্যবধানে কখনই টেস্ট হারেনি ভারত।
১৯৯৯-২০০০ সালে ভারত ঘরের মাঠে শেষ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এর ২৪ বছর পর ২০২৪-এ কিউয়িদের কাছে লজ্জায় মুখ পোড়ায় টিম ইন্ডিয়া। ফের ২০২৫ সালে প্রোটিয়াদের কাছে ২-০ টেস্ট সিরিজে উড়ে গেল তারা। ইডেনে প্রথম টেস্টে টেস্টে ৩০ রানে হারের পর, গুয়াহাটিতে ৪০৮ রানের ভয়াবহ পরাজয়— ভারতীয় ক্রিকেট যেন লজ্জার ইতিহাসে বন্দি হয়ে পড়ল।