
কসবা গণধর্ষণকাণ্ডের ১১ দিন পঠনপাঠন বন্ধ থাকার পর, আজ খুলল কসবার ল কলেজের গেট। ২৫ জুন, ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ।
আজ সকাল ৮ টায় কলেজের গেট খোলে। দুপুর ২ টো পর্যন্ত চলে ফর্মফিলাপ পর্ব। কলেজ খুললেও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আইডি কার্ড ছাড়া কোনও পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না। সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকার পর নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলে সবাইকে বেরিয়ে যেতে হবে। কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। কলেজের গার্ডরুম এবং ইউনিয়ন রুম আগের মতোই বন্ধ আছে।
অনুমতি ছাড়া কোনও অফিসিয়াল নথিপত্র, এমপ্লয়ি রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না।
