গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কলেজে এনসিডব্লউ-পুলিশ বচসা, নির্যাতিতাকে লুকোনোর অভিযোগ

    কলেজে এনসিডব্লউ-পুলিশ বচসা, নির্যাতিতাকে লুকোনোর অভিযোগ

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কসবার সাউথ ক্যালকাটা ল’কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের ক্রাইম স্পটের ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
    পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মুজমদার। রবিবার সাউথ ক্যালকাটা ল’কলেজে গিয়েছিলেন অর্চনা মজুমদার সহ এনসিডব্লউ-র আরও ২ সদস্য। তাঁরা অকুস্থলের ছবি তুলতে চাইলে বাধা দেয় পুলিশ। তখনই পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অর্চনা মজুমদার বলেন এনসিডব্লউ-র গাইডলাইনে এর উল্লেখ রয়েছে। যদিও পুলিশের দাবি সিল করা গার্ডরুম খোলা যাবে না। এরপর তিনি কলেজ থেকে বাইরে বেরিয়ে অপেক্ষা করতে থাকেন। পরে অবশ্য পুলিশের তরফে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে শর্ত বেধে দেওয়া হয়। খানিক দূর থেকে দেখতে হবে ঘটনাস্থল। সিল করা গার্ড রুমের ভিতরে ঢোকা যাবে না।
    সেই শর্তেই ভিতরে ঢোকেন তাঁরা। অর্চনা মজুমদার অভিযোগ করেছেন নির্যাতিতাতে লুকিয়ে রেখেছে পুলিশ। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে নির্যাতিতাতে দেখা করতে দেওয়া হচ্ছে না।