
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও পূর্ব উপকূলে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার সকালে চালানো এই পরীক্ষা গত দুই দিনের মধ্যে পিয়ংইয়ংয়ের দ্বিতীয় দফা উসকানি হিসেবে দেখছে সিউল।
এই ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ পরীক্ষাকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের স্পষ্ট লঙ্ঘন ও উসকানি হিসেবে আখ্যা দিয়েছে সিউল। দক্ষিণ কোরিয়া অবিলম্বে এ ধরনের বিপজ্জনক পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক বক্তব্যের পর মনে করা হচ্ছিল, দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কিন্তু উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জাং কুম চল সেই আশা উড়িয়ে দিয়েছেন।
