গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি প্রেসিডেন্টের

    দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি প্রেসিডেন্টের

    0
    596
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁর রাজনৈতিক বিরোধীরা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত।

    তাই দেশে সামরিক আইন জারি করেছেন তিনি। দেশের সংবিধান রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিরোধীদের তিনি উত্তর কোরিয়াপন্থী বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলিকে নির্মূল করতে তিনি জরুরি ভিত্তিতে সামরিক আইন ঘোষণা করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মতে, বিরোধী পক্ষ উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল। তারা সেই দেশের সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করে সরকারকে পঙ্গু করে দিতে চাইছে।

    এই উত্তর কোরিয়াপন্থীদের দেশ থেকে তাড়াতেই সামরিক আইন জারি করা হয়েছে। এই পদক্ষেপগুলি কীভাবে দেশের শাসন ও গণতন্ত্রকে প্রভাবিত করবে তা অবিলম্বে স্পষ্ট ছিল না।