পরমাণু অস্ত্র ছুড়লেই শেষ উত্তর কোরিয়া : দক্ষিণ কোরিয়া  

0
177
দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা করলে, সেটাই হবে উত্তর কোরিয়ার শেষ দিন। কিম জং উনকে  হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েঅল।
দক্ষিণ কোরিয়ার সেনার প্রতিষ্ঠার বর্ষপূর্তি ছিল মঙ্গলবার। সেই উপলক্ষেই এক অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছেন, যদি উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার চেষ্টা করে তাহলে তাদের সেনারাও তার যথাযোগ্য ও অপ্রতিরোধ্য জবাব দেবে। এবং সেটাই হবে উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থার শেষ দিন। এদিন দক্ষিণ কোরিয়ার তরফে সেদেশের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল হাইনমু-৫ প্রদর্শিত হয়। এই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য এর আন্ডারগ্রাউন্ড বাঙ্কার ধ্বংস করার ক্ষমতা রয়েছে। পাশাপাশি এফ-১৫কে জেটবাহী একটি মার্কিন বি-১বি হেভি বম্বারও প্রদর্শিত হয়েছে। এমন অস্ত্র প্রদর্শনকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।