বরখাস্ত দঃ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল

0
136
ছবি সৌজন্যে : এক্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হয়েছেন ইউন সুক-ইওল। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ২০৪ জন পার্লামেন্ট সদস্য।

৩০০ জনের মধ্যে মাত্র ৮৫ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোটদান করেছেন। বাকি ১১ জনের মধ্যে তিন জন অনুপস্থিত ছিলেন। আর আট জনের ভোট বাতিল হয়। অর্থাৎ, তাঁর দল পিপ্‌লস পাওয়ার পার্টির অনেক সদস্যই ইওলকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘোষণার পর থেকেই দেশের এক বড় অংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সামরিক আইন জারির ঘোষণার পর থেকেই ইওলকে বরখাস্তের দাবি তুলেছিলেন বিরোধীরা। পার্লামেন্টে বরখাস্তের প্রস্তাবও আনেন তাঁরা। গত সপ্তাহে পার্লামেন্টে ভোটাভুটিতে বিরোধীরা বরখাস্তের প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় ভোট সংগ্রহ করতে পারেননি। তবে তাঁরা জানিয়েছিলেন আবার ইওলের বরখাস্তের প্রস্তাব পেশ করবেন। ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাব পাশ হয়ে যাওয়ায় ইওলকে তাঁর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

তবে যত দিন না তা কার্যকর হচ্ছে, তত দিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। এখন ইওলের ভাগ্য নির্ধারণ করছে সাংবিধানিক আদালতের রায়ের উপর। এই আদালতই স্থির করবে ইওলের অপসারণ বহাল থাকবে কি না।