কার দালালি করছে, পুলিশের ভূমিকায় প্রশ্ন শোভনদেবের

0
191
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সরাসরি বলেছেন কার দালালি করছে পুলিশ। খড়দার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশকে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেছেন সমাজবিরোধীদের একাংশের দালালি করছে পুলিশ।

তিনি আরও বলেছেন ২-৪ জন সমাজবিরোধীদের জন্য পুরো এলাকার বদনাম হচ্ছে। রহড়ায় যুবকের ওপর হামলার ঘটনায় আহতকে হাসপাতালে দেখতে গিয়ে পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে ১৪ তারিখ খড়দহের বন্দিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ছুরিকাহত হন শেখ সুরাজ আলি। পরিবারের অভিযোগ পুলিশ কোনও তদন্ত করছে না।

উপরন্তু নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার কথা বলছে। পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।