এসপি-ডিএম-ওসি-আইসি’ও বদল উচিত : শুভেন্দু  

0
46
ছবি সৌজন্যে : নিজস্ব
এসপি-ডিএম-ওসি-আইসিকেও সম্ভব হলে বদল করা উচিত। রাজ্যের একাধিক শীর্ষস্তরের আমলা এবং পুলিশের রদবদলের প্রসঙ্গে এমনই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন, মমতা বন্দোপাধ্যায় নিজের স্বার্থসিদ্ধির জন্য এতদিন যে সমস্ত যোগ্য অফিসার এবং আমলাদের বসিয়ে রেখেছিলেন, তাঁদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের, আর ঠিক সেটাই হচ্ছে। শুভেন্দুর দাবি, মামাত বন্দ্যোপাধ্যায় এতদিন যে সমস্ত তাঁর অনুগতদের উচ্চস্তরে বসিয়ে রেখেছিলেন, তাঁদের নিয়ে নিরপেক্ষ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আর সেকারণেই কমিশন নিজের কাজ করতে শুরু করেছে। একইসঙ্গে বিরোধী দলনেতার দাবি, বৈধ ভোটাররা পশ্চিমবঙ্গের ভোটে যোগদান করুক, বাকিটা সবটা সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করছে।