ভ্যোমিকা সিং-এর জাত নিয়ে প্রশ্ন সপা সাংসদের

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কর্নেল সোফিয়া কুরেশির পর এবার ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভ্যোমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সমাজবাদী পার্টি সাংসদ রাম গোপাল যাদব। প্রকাশ্য সভায় তাঁর জাত নিয়ে প্রশ্ন তুলেছেন রাম গোপাল যাদব। মোরাদাবাদে, রাজ্যসভার সাংসদ তথা সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব বলেছেন, ভ্যোমিকা সিং কে বা তাঁর জাত কী এই নিয়ে কেউ জানতেন না।
নাহলে, তাঁদেরকে গালিগালাজ করা হত। তিনি আরও বলেছেন, ভ্যোমিকা সিং হরিয়ানার জাট সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলা এবং এয়ার মার্শাল এ কে ভারতী পূর্ণিয়ার একজন যাদব। তিনজনই পিছিয়ে পড়া জাতি বিভাগের ছিলেন। একজনকে অপমান করা হয়েছিল কারণ বিজেপির লোকরা জানতেন সোফিয়া একজন সংখ্যালঘু।
একজনকে রাজপুত বলে মনে করা হয়েছিল, তাই কিছুই বলা হয়নি, এবং অন্যজনের সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য ছিল না। এদিকে সমাজবাদী পার্টির ওই সাংসদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি লিখেছেন, সেনার উর্দি গায়ে সবাই দেশের কাজ করেন এবং সেখানে কারোর জাত বা ধর্ম দেখা হয় না।