গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk রকেটের চেহারা বদলে স্পেস প্লেন

    রকেটের চেহারা বদলে স্পেস প্লেন

    0
    231

    ৯০’র দশকে নাসা একটি পরীক্ষামূলক স্পেস প্লেন নকশা করেছিল, যার মূল লক্ষ্য ছিল, দামি রকেটের সাশ্রয়ী বিকল্প হয়ে ওঠা। বাতিল হয়ে যাওয়া ওই প্রকল্পটিকে ভিত্তি ধরে নতুন করে স্বপ্ন দেখছে একটি কোম্পানি।এক্স- থার্টি থ্রি নামে ডাকা এ প্লেনটি নকশা হয়েছিল,এসএসটিও অর্থাৎ সিংগল স্টেজ টু অরবিট নামে পরিচিত ধারণার ভিত্তিতে।

     

    প্রচলিত স্পেস ফ্লাইটের মতোই রকেটের বিভিন্ন স্তর আলাদা হতে থাকে এ ধারণায়, যেখানে পুনর্ব্যবহারযোগ্য রকেট বেছে নেওয়ার পরিবর্তে রকেটের ওজন কমাতে এর ইঞ্জিন ও জ্বালানী ফেলে দেওয়া হয়।এক্স- থার্টি থ্রি’র নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি একটি রকেটের মতোই উলম্বভাবে উৎক্ষেপণ করা যায়। এর লক্ষ্য ছিল, মহাকাশ কক্ষপথে প্রতি পাউন্ড পেলোড বহনের খরচ ১০ হাজার ডলার থেকে মাত্র এক হাজার ডলারে কমিয়ে আনা।তবে, কারিগরি ত্রুটির কারণে ২০০১ সালে প্রকল্পটি বাতিল হয়ে যায়। পাশাপাশি, আরও বেশ কিছু একই ধরনের প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে নাসা।এক্স-থার্টি থ্রি’র পর থেকে প্রেক্ষাপট নাটকীয়ভাবে বদলে গেছে। এখন বিভিন্ন এমন শংকর উপাদান আছে, যেগুলো ওজনে হালকা, টেকসই হওয়ার পাশাপাশি এদের তাপ সহ্যসীমা আগের তুলনায় অনেক বেশি। আর কতোটা দক্ষ উপায়ে জ্বালানী ব্যবহার করা যায় ও এ সিস্টেমের ভর কেমন হওয়া উচিৎ,সে প্রশ্নগুলো বিবেচনায় নিলে এর প্রপালশন ব্যবস্থাও আগের চেয়ে ভাল।এর রেন্ডারিংয়ে দেখা গেছে, নাসা’র এক্স- থার্টি থ্রি আসলে একটি পরীক্ষামূলক পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ছিল, যার লক্ষ্য ছিল এসএসটিও’র সম্ভাবনা যাচাই করে দেখা। পরিকল্পনাটি পরে বাতিল হয়ে যায়।সেই লক্ষ্যে, রেডিয়ান ওয়ান নামের নতুন স্পেস প্লেন বানিয়েছে কোম্পানিটি,যা খুবই অস্বাভাবিক একটি সিস্টেম। আর এটি জায়গা নেবে রকেটের ক্ষেত্রে ব্যবহার করা উলম্ব লঞ্চপ্যাডের।