
ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে মহাকাশে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে করে ক্রিউ-১০ মহাকাশযান উত্ক্ষেপন করা হয়েছে । জানা গিয়েছে , ক্রিউ-১০ যানে চড়েই ১৯ মার্চের পর পৃথিবীতে ফিরে আসবেন সুনীতারা।
ক্রিউ-১০ যানে চড়ে শনিবার ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশ্যে পাড়ি দেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার প্রতিনিধি কিরিল পেসকভ। বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দেওয়ায় অভিযানের সময পিছিয়ে দেওয়া হয় ।
