২৮৬ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন সুনীতা এবং বুচ

0
228
ছবি সৌজন্যে : এক্স
অবশেষে অপেক্ষার অবসান। ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর।
ভারতীয় সময় বুধবার ভোর ৩ টে ২৭ মিনিট নাগাদ তাঁদের নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করেছে। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরছেন নিক হগ এবং আলেকজান্ডার গর্বনভ। এদিন আটলান্টিক মহাসাগারের যে অংশে সুনীতাদের ক্যাপসুল ল্যান্ড করেছে সেখানে বহু ডলফিন ছিল। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। বলা হচ্ছে, তারাও যেন সুনীতেদর স্বাগত জানাতে এসেছিল। ফ্লরিডা উপকূলে তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। অবতরণের পরেই মডিউল-সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিগ।
তার প্রায় ৫ মিনিট পরে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস। সেখান থেকে জাহাজে করেই তাঁদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে।