গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সুনীতাদের ফেরাতে রওনা মহাকাশযানের 

    সুনীতাদের ফেরাতে রওনা মহাকাশযানের 

    0
    92
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘ ৯ মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে পৃথিবী থেকে রওনা দিয়েছে মহাকাশযান। নাসা এবং স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ প্রতীক্ষিত রকেটটি উৎক্ষেপণ করেছে। এই ক্রু-১০ মিশনটি মহাকাশচারী জুটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রথম পদক্ষেপ।স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারীকে নিয়ে রওনা হয়েছে।

    উইলমোর এবং উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন তারা।দু’জনেই নাসার অভিজ্ঞ নভোচারী এবং অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট এবং বোয়িং,বিএডটিএন-এর প্রথম বিমান উড়িয়েছিলেন।উৎক্ষেপণের পর নাসার আইএসএস প্রগ্রামের ডেপুটি ম্যানেজার ডিনা কনটেলাম বলেন,উইলমোর এবং উইলিয়ামস স্টেশনে তাদের দৈনন্দিন সময়সূচিতে ঘুমিয়ে ছিলেন, তখন ক্রু-১০ উৎক্ষেপণ হয়েছে।শনিবার রাত ১১টা ৩০ মিনিটে ১০ মহাকাশচারীর আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটি।সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি।

    বুধবার ভোর ৪টায় ,০৮০০ জিএমটি নাসা মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভের সঙ্গে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।এই মহাকাশযানটিতে এতে আরো চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছেন।তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।