গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Technology মাস্কের এক্সএআই এখন ,স্পেসএক্সএআই

    মাস্কের এক্সএআই এখন ,স্পেসএক্সএআই

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ এক্সএআই এক হওয়ার পর অবশেষে এক্সএআইয়ের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে হয়েছে স্পেসএক্সএআই।

    এক হওয়ার পাঁচ মাস পর কোম্পানিটির নতুন নাম ও লোগো লঞ্চ হয়েছে। পৃথিবীর বাইরে মহাকাশে অরবিটাল ডেটা সেন্টার তৈরির এক দূরদর্শী লক্ষ্য নিয়ে এখন থেকে নতুন এ ব্র্যান্ডের অধীনেই পরিচালিত হবে মাস্কের এআই প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া,এক্স।এর আগে,মে মাসেই এ সম্মিলিত কোম্পানির নতুন নাম প্রকাশ করে ইলন মাস্ক বলেছিলেন, এক্সএআই এখন থেকে আর স্পেসএক্সের অধীনে আলাদা কোনো কোম্পানি হিসেবে থাকবে না।সম্প্রতি এক্স-এ এক পোস্টের মাধ্যমে এক্সএআই ঘোষণা করেছে, এখন থেকে তারা স্পেসএক্সএআই। পাশাপাশি তারা একীভূত কোম্পানির নতুন লোগোও লঞ্চ করেছে। সোশ্যাল মিডিয়াতে এক্সএআইয়ের অ্যাকাউন্টে এখন নতুন নাম দেখা যাচ্ছে। তবে স্পেসএক্সের রকেট, নকশা ও উৎক্ষেপণ সংক্রান্ত পোস্টের জন্য এখনও তাদের আলাদা অ্যাকাউন্টটি চালু রয়েছে।ফেব্রুয়ারিতে এক্সএআই’কে স্পেসএক্স কিনে নেওয়ার সময় মাস্ক বলেছিলেন, এআইয়ের জন্য বিশ্বজুড়ে বিদ্যুতের যে চাহিদা তা কেবল পৃথিবীর উপায় বা উৎস দিয়ে মেটানো সম্ভব নয়।

     তিনি বলেছিলেন, ডেটা সেন্টারের মতো বিপুল সম্পদ ও শক্তিনির্ভর কার্যক্রম মহাকাশে নিয়ে যাওয়াই একমাত্র যৌক্তিক সমাধান।তাই স্পেসএক্সএআই মহাকাশে অরবিটাল ডেটা সেন্টার তৈরি করতে চাইছে।