
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের দুই শক্তি স্পেন ও জার্মানি দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় তুলে নিয়েছে। এক ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন।
ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারাজাবাল।বক্সের বাম দিক থেকে শক্তিশালী শটে গোল করে কোনো সুযোগই দেননি গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচকে।এরপর আরো কয়েকটি সুযোগ তৈরি করে স্প্যানিশরা। লামিনে ইয়ামালের শট পোস্টে লাগে, আর ফেরমিন লোপেজের একটি গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষদিকে আবারও জ্বলে ওঠেন ওয়ারজাবাল, দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি সার্বিয়া। তাদের একটি গোল ফাউলের কারণে বাতিল হলে শেষ আশা ভঙ্গ হয়।
শেষদিকে বদলি খেলোয়াড় ভিক্টর মুনিয়োজ অভিষেক ম্যাচেই গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে স্পেন।
