গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি স্পেনের

0
80
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গাজায় অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মাদ্রিদে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এই দাবি জানান।

বৈঠকে দুই নেতা গাজায় দীর্ঘদিন ধরে বর্তমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন। সানচেজ বলেছেন, প্যালেস্টাইনে যে গণহত্যার ঘটনা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি উপত্যকায় ,কাল্পনিক নয়, বাস্তবিক, যুদ্ধবিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভবিষ্যৎ শাসনকাঠামো নির্ধারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব সহযোগিতা করবে মাদ্রিদ। বৈঠক শেষে মাহমুদ আব্বাস ২০২৪ সালের মে মাসে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় স্পেনের প্রতি কৃতজ্ঞতা জানান।পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইনের স্বীকৃতি আদায়ে জোট গঠনে স্পেনের নেতৃত্বেরও প্রশংসা করেন।