গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ইসরায়েলকে হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

    ইসরায়েলকে হুমকি দিয়েছে স্পেন : নেতানিয়াহু

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের ওপর গণহত্যার ট্যাগ বসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ অভিযোগের পর মাদ্রিদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও স্পেনের এই বিরোধ দীর্ঘ কয়েক মাস ধরে চলা উত্তেজনার অংশ। 

    উল্লেখ্য সমাজতান্ত্রিক নেতা সানচেজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক।গত বছর মে মাসে তিনি ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়েই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেন। তিনি ইউরোপের সবচেয়ে সিনিয়র নেতা যিনি ইসরায়েলের অভিযানের বিষয়টি গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন।স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোব্লেস বলেছেন,নেতানিয়াহু গাজায় যে নৃশংসতা চালাচ্ছেন, এর মধ্য থেকে তিনি অন্যদের উপদেশ দেওয়ার যোগ্য নন। নেতানিয়াহুর দপ্তর থেকে এক্সে দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় পর তিনি এই মন্তব্য করেন।ওই পোস্টে সানচেজের বক্তব্যকে ইসরায়েলের প্রতি হুমকি হিসেবে দেখানো হয়েছিল। এটি ছিল দু’ দেশের মধ্যে শেষ উত্তপ্ত বাকযুদ্ধ।এরপরেই স্পেনের প্রধানমন্ত্রী গাজায় গণহত্যা বন্ধ করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করেন।

    এর মধ্যে ছিল ইসরায়েলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, ইসরায়েলি সেনাদের জ্বালানি বহনকারী নৌযানে নিষেধাজ্ঞা এবং অবৈধ বসতি থেকে আমদানিতে সীমাবদ্ধতা।এরপর নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া পাল্টা বিবৃতিতে বলা হয়,স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন,স্পেনের পারমাণবিক অস্ত্র নেই বলে ইসরায়েলকে থামাতে পারবে না। এটি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট গণহত্যামূলক হুমকি।