গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন

    প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী মাদ্রিদ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

    এতে অন্তত সাতজন পুলিশ আহত হয়েছেন। মাদ্রিদে বিক্ষোভ ছড়িয়ে পড়লে একপর্যায়ে একদল উত্তেজিত প্রতিবাদকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গিয়েছে, সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের দিকে যাওয়া প্রধান সড়কে মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই গণবিক্ষোভে স্পেনের প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর শীর্ষ নেতারাও শামিল হন। আন্দোলনকারীরা এ সময় স্পেনের জাতীয় পতাকার পাশাপাশি সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই সহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। বিক্ষোভের একপর্যায়ে একদল আন্দোলনকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেস-এর চারপাশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন।