
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দু’ ম্যাচ থেকে বাদ দিয়েছে স্পেন জাতীয় দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, আরএফইএফ।
ফেডারেশনের মেডিক্যাল টিম বিস্ময় ও হতাশা প্রকাশ করে জানিয়েছে, তারা জানতে পারেন ইয়ামাল কোমরের ব্যথা সারাতে সেদিনই নিজের উদ্যোগে রেডিওফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট নিয়েছেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে তাঁরা জানতে পেরেছেন যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন।এই প্রক্রিয়াটি জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য দেওয়া ছাড়াই সম্পন্ন হয়েছে।
এই তথ্য পেয়ে বিস্মিত এবং উদ্বিগ্ন। রাতেই একটি রিপোর্ট থেকে জানা গেছে মেডিক্যাল বিভাগ ইয়ামালের ৭-১০ দিনের বিশ্রামের সুপারিশ করেছে।এই কারণেই ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাকে বর্তমান স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ফেডারেশন।








