গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Sports জর্জিয়াকে উড়িয়ে বিশ্বকাপের দরজায় স্পেন

    জর্জিয়াকে উড়িয়ে বিশ্বকাপের দরজায় স্পেন

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স

    ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে দারুণ জয় পেয়েছে স্পেন। তিবিলিসিতে তারা জর্জিয়াকে ৪-০ ব্যবধানে হারিয়ে শুধু গ্রুপ ই’-তে আধিপত্যই দেখায়নি, সঙ্গে বিশ্বকাপ ২০২৬-এর টিকিটও প্রায় নিশ্চিত করে ফেলেছে।

    এই জয়ে পাঁচ ম্যাচে স্পেনের সংগ্রহ সর্বোচ্চ ১৫ পয়েন্ট, গোল করেছে ১৯টি, এখনো পর্যন্ত একটি গোলও হজম করেনি। দ্বিতীয়স্থানে থাকা তুরস্ক বুলগেরিয়াকে ২-০ গোলে হারালেও স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে যেতে হলে মঙ্গলবার সেভিয়ায় স্পেনকে ৭-০ গোলে হারাতে হবে, যা কার্যত অসম্ভব।শুধু জয়ই নয়, টানা ৩০ ম্যাচ অপরাজিত থেকে জাতীয় রেকর্ডও গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। এর আগে স্পেনের বিখ্যাত,গোল্ডেন জেনারেশন ২০১০–১৩ সালে টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল।ম্যাচে স্পেন শুরু থেকেই আধিপত্য দেখায়। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় কারভাহাল, পেদ্রি, রদ্রি ও লামিনে ইয়ামাল বাইরে থাকলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েনি।১১ মিনিটে পেনাল্টি থেকে ওয়ারজাবাল প্রথম গোল করেন। এর পরে ২২ মিনিটে ফাবিয়ান রুইজের পাস ধরে মার্টিন জুবিমেন্দি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

    ৩৫ মিনিটে আলেক্স বাইয়েনার পাস ধরে ওয়ারজাবাল বল বাড়ান ফেরান তরেসকে, তার সহজ ট্যাপে আসে তৃতীয় গোল। ৬৩ মিনিটে তোরেসের ক্রস থেকে ওয়ারজাবাল হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪–০ ব্যবধানে এগিয়ে নেন।স্পেনের হয়ে তার শেষ আট ম্যাচে এটি অষ্টম গোল।এ হারে জর্জিয়ার প্লে-অফের সামান্য আশা থেকেও বঞ্চিত হতে হলো।