
অন্য রাজ্যে বাংলায় গিয়ে কথা বলুন। মেয়ো রোডে আধখোলা মঞ্চ থেকে এভাবেই বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, অসমে বলে দেওয়া হয়েছে বাংলা ভাষা ডি ক্যাটাগরিতে পরে। অর্থাৎ ডাউটফুল ভাষা। বিজেপি বলছে বাংলা মানে ভাষাই নেই। মুখ্যমন্ত্রী বলছেন, বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হওয়া সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বলা হচ্ছে বাংলা ভাষা ডাউটফুল, চরম অপমান, লাঞ্ছনা করা হচ্ছে বাংলা ভাষা ও ভাষাভাষী মানুষদের।সমস্ত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে।
কিন্তু তিনি চান না কোথাও অ-বাঙালি ভাষাভাষীদের ওপর আক্রমণ হোক। কারণ এইটাই বাংলা ও বাঙালিদের সংস্কৃতি।








