
নির্ধারিত সময়সূচি বদলে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি থেকে। নতুন সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট পেশ হবে।
প্রথম অর্ধে রাজ্যপালের ভাষণ এবং দ্বিতীয় অর্ধে ভোট অন অ্যাকাউন্ট পেশ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন, আসন্ন অধিবেশনে এসআইআর নিয়ে নিন্দা প্রস্তাব উঠতে চলেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ইস্যুতে ইতিমধ্যেই দুটি মোশন জমা পড়েছে – একটি সরকার পক্ষের তরফে এবং অন্যটি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির পক্ষ থেকে। তবে এর অর্থ এই নয় যে বিরোধী বিধায়করা বক্তব্য রাখার সুযোগ পাবেন না। বিমান বন্দ্যোপাধ্যায়ের কথায়, এসআইআর চালু হওয়ার পর থেকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণেই বিধানসভায় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে মনে করছে সরকার পক্ষ।








