স্পিকারের মাইক্রোফোন অফের ক্ষমতা নেই : বিড়লা 

0
200
Speaker does not have microphone off capability Birla
Speaker does not have microphone off capability Birla

সংসদের দুই কক্ষেই মাইক্রোফোন অফ করার ক্ষমতা নেই স্পিকারের হাতে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক্রোফোন বন্ধ বিতর্কের মধ্যে মন্তব্য করেছেন স্পিকার ওম বিড়লা।

গত সপ্তাহে সংসদে রাহুল গান্ধীর ভাষণের সময় মাইক্রোফোন অফ করে দেওয়ার অভিযোগ করেছিল কংগ্রেস-সহ বিরোধীরা। সেই ইস্যুতে বিতর্ক তুঙ্গে ওঠে। এই আবহে সোমবার সংসদের অধিবেশনে মাইক বন্ধের অভিযোগ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন স্পিকার ওম বিড়লা। বলেছেন, সংসদের দুই কক্ষেই মাইক্রোফোন অফ করার ক্ষমতা নেই স্পিকারের হাতে। চেয়ার শুধুমাত্র নির্দেশ দিতে পারে। যে সদস্যের নাম ডাকা হয় তিনি সংসদে কথা বলতে পারেন। চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী মাইক নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু চেয়ারে বসে থাকা ব্যক্তির কাছে মাইক্রোফোনের জন্য রিমোট কন্ট্রোল বা সুইচ নেই। ওম বিড়লা আরও জানিয়েছেন, সংসদ সদস্যদের প্রতিনিধি রয়েছেন চেয়ারপার্সন পদে। স্পিকারের অবর্তমানে যিনি সংসদ কক্ষের দায়িত্ব নেন। এটা চেয়ারের মর্যাদার প্রশ্ন। মাইক্রোফোন বন্ধ করার জন্য তাঁর কাছে কোনও বোতাম নেই। আগেও অনুরূপ সেট আপ ছিল। মাইক্রোফোন আটকানোর কোনও ব্যবস্থা নেই।