স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিসেই ভুল!  

0
81
ছবি সৌজন্যে : এক্স
লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস জমা পড়েছিল মঙ্গলবার। কিন্তু বিরোধী দলগুলির তরফে জমা দেওয়া ওই নোটিসে চার জায়গায় ভুল তারিখ লেখা ছিল। সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা।
ওই সূত্রের দাবি, স্পিকার ওই ভুল নোটিস সংশোধন করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন লোকসভার সচিবালয়কে। যদিও এই বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি। মঙ্গলবার দুপুরে লোকসভার সচিবালয়ে স্পিকারের বিরুদ্ধে সংসদীয় আইনের ৯৪-সি ধারায় নোটিস জমা দেন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ। সঙ্গে ছিলেন লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ এবং হুইপ মহম্মদ জাভেদ।
ছিলেন সমাজবাদী পার্টি, ডিএমকের প্রতিনিধিরাও। মঙ্গলবার দুপুরে ১১৮ জন বিরোধী সাংসদের স্বাক্ষর সংবলিত যে নোটিস লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপলকুমার সিংহের কাছে জমা পড়েছিল, তাতে চার জায়গায় ভুল তারিখ লেখা ছিল। নিয়ম অনুযায়ী ওই নোটিস খারিজ হয়ে যাওয়ার কথা।