গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National কালীঘাটের পক্ষ শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার

    কালীঘাটের পক্ষ শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    একযোগে ২০ সাংসদ তৃণমূল ছেড়ে অন্য দলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এখনও জোড়াফুল প্রতীক ও সম্পত্তির দাবিতে অনড়।
    এই পরিস্থিতিতে দল বাঁচানোর লড়াইয়ে একটা লাইফলাইন পেয়ে গেলেন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে বিদ্রোহ নিয়ে মতামত জানতে অভিষেককে ডেকে পাঠিয়েছেন স্পিকার ওম বিড়লা। আগামী ১৯ জুন শুক্রবার অভিষেককে দিল্লিতে নিজের অফিসে ডেকেছেন স্পিকার। ওম বিড়লা আগেই জানিয়ে দিয়েছেন, দুই পক্ষের মতামত না শুনে তিনি সিদ্ধান্ত নেবেন না। গত রবিবার দিল্লিতে যে বেনজিরভাবে তৃণমূলের সংসদীয় দল ভেঙে খান খান হয়েছে, সেটা রুখে দেওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীরা স্পিকারকে চিঠি দেওয়ার আগেই তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক ওম বিড়লাকে চিঠি লেখেন। ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেন, বিদ্রোহীরা যদি নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করেন, তাহলে সেটাতে যেন স্বীকৃতি না দেওয়া হয়।
    স্বীকৃতি দেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে। তখনই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, দু’পক্ষের কথা না শুনে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না।