গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা সমস্যার : নুসরাত

    সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা সমস্যার : নুসরাত

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী নুসরাত ভারুচা স্পষ্টবাদী হিসেবেই পরিচিত। তার মতে কখন, কোথায় থামতে হবে, সেটা তিনি জানেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারকাদের বক্তব্য রাখার ক্ষেত্রে কী রকম জিনিস মাথায় রাখতে হয়, সে ব্যাপারে কথা বলেছেন নায়িকা।

    তার কথায়,বর্তমান সোশ্যাল মিডিয়ার রমরমার এই সময়ে নিজেদের মতামত সব ক্ষেত্রে প্রকাশ না করাটাই ভালো। এখন তো প্রত্যেকের সব বিষয়ে মতামত রয়েছে এবং যে কোনও মতামত ভুল ভাবে ব্যাখ্যা হতে পারে বা কাউকে আঘাত করতে পারে। সেই প্রভাব অনেক ক্ষতিই ডেকে আনতে পারে।যে কোনও কিছু ঘটতে পারে নিরীহ কোনও মন্তব্য থেকেই। তাই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি কী বলছেন সেটা নিয়ে সতর্ক থাকা দরকার। এখন ইচ্ছে হলেই সোশ্যাল মিডিয়ায় সেই মত প্রকাশ করাটা সমস্যার। তাহলে নুসরাত নিজে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের ক্ষেত্রে কোন নিয়ম মেনে চলেন? এক সাক্ষাৎকারে এর জবাবে অভিনেত্রী বলেছেন, আমি নিজেকে এবং আমার জীবনকে বুঝি। আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছিলাম। সময়ের আগেই অনেক দায়িত্ব নিতে হয়েছিল। সেই কারণেই আজ এত শান্তিতে থাকতে পারি। এখনও আমার খারাপ দিন আসে, সংশয় হয়। কারণ সেগুলো আমরা জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও সেটা সম্ভব নয়। তবে কোনও সমস্যা তৈরি হলেও এখন আমি অনেক বেশি শান্ত ভাবে সব কিছু বিবেচনা করতে পারি। উল্লেখ্য,পেশাগত জীবনে গত বছর নুসরাত এক অনন্য অভিজ্ঞতার অংশ হয়েছেন। উফ ইয়ে সিয়াপ্পা নামের নির্বাক কমেডি সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রী নুসরাত ভারুচা স্বীকার করেছেন, এই অভিজ্ঞতা কাজের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তাকে।

    তিনি বলেছেন, এই নতুন অভিজ্ঞতা আমার পুরো সোল রিফ্রেশ করে দিয়েছে। প্রথমে আমি খুব চাপের মধ্যে ছিলাম। কারণ কোনও সংলাপ ছিল না। তাই ভাবছিলাম কীভাবে স্ক্রিনপ্লেটাকে জীবন্ত করে তুলব। কিন্তু এই অভিজ্ঞতার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করার এক নতুন উপায় খুঁজে পাই। এই অভিজ্ঞতা এতটাই ভালো লেগেছে যে আবার সুযোগ পেলে এক মুহূর্তও ভাবব না। এদিকে, নুসরাতের এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ফিল্ম ক্রিটিকদের প্রশংসা পেয়েছিল। অনেকেই প্রশংসা করেছিলেন নুসরাতের অভিনয়ের।