আটারি-ওয়াঘা সীমান্তে বিশেষ বিটিং রিট্রিট

0
156
ছবি সৌজন্যে : এক্স

প্রজাতন্ত্র দিবসে পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান রেঞ্জার্স। এছাড়াও ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ বিটিং রিট্রিট পালন করা হয়েছে।

রবিবার এক অন্য ছবি দেখা গিয়েছে আটারি-ওয়াঘা সীমান্তে। বিশেষ বিটিং রিট্রিট দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ।প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালেও পাঞ্জাবের অমৃতসরের আট্টারি-ওয়াঘা সীমান্তে বিটিং দ্য রিট্রিট হয়েছে। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রজাতন্ত্র দিবসে দুই দেশের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়েছে। পেট্রাপল, বেনাপল সীমান্তে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে বিএসএফ।

জাতীয় পতাকা উত্তোলনের পর বিজিবি-র সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন বিএসএফ আধিকারিকরা। পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। বিএসএফ সদস্যরা বিশেষ প্যারেড করেছেন।