মুর্শিদাবাদের অশান্তিতে সিট রাজ্যের, হস্তক্ষেপ মহিলা কমিশনের

0
98
ছবি সৌজন্যে : নিজস্ব
এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আবেদনের দিনেই মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ৯ জন অফিসার। অ্যাডিশনাল এসপির পাশাপাশি এই টিমে তিনজন ডেপুটি সুপার এবং ৬ জন ইন্সপেক্টর রয়েছেন। রাজ্যপুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এই টিমে এসটিএফ, সিআইডি এবং রাজ্যের গোয়েন্দা দফতরের সদস্যরা রয়েছেন। যাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার তদন্ত করবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন এনআইএ তদন্ত হলে আসল তথ্য সামনে আসবে। রাজ্য সরকারকেও পার্টি হওয়ার কথা বলেছেন। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের পর এবার মুর্শিদাবাদকাণ্ডের তদন্তে জাতীয় মহিলা কমিশনও। শুক্রবার এবং শনিবার মালদা এবং মুর্শিদাবাদে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবে। বুধবার জাতীয় মহিলা কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের তরফে জানানো হয়েছে ১৮ তারিখ মালদা এবং ১৯ তারিখ মুর্শিদাবাদ পরিদর্শনে যাবেন তাঁরা। যে মহিলারা ঘরছাড়া হয়েছেন। মালদার পারলালপুরে গিয়ে আশ্রয় নিয়েছেন।
জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তাদের সঙ্গে কথা বলবেন। মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন তাঁরা। ১৯ এপ্রিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে পরিস্থিতি খতিয়ে দেখবেন মহিলা কমিশনের সদস্যরা। কথা বলবেন মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে।