বন্দুক নেই, চালানোর দক্ষতা আছে, মহুয়াকে মুরুগান

0
83
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন স্পেশাল রোল অবজার্ভার সি মুরুগান। দক্ষিণী ছবির পোস্টারের ছবি পোস্ট করে আক্রমণ করেছেন মহুয়া মৈত্র।

কমিশনকে লেখা ওই পোস্টে মহুয়া মৈত্র লিখেছেন প্রিয় নির্বাচন কমিশন, সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাঁকে দক্ষিণী সুপারস্টার কুইক গান মুরুগানের সঙ্গে তুলনা টেনেছিলেন। এর পাল্টা জবাব দিয়েছেন সি মুরুগান নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন পোস্টারে কুইক গান মুরুগানের মত এত বন্দুক তাঁর কাছে নেই।

তবে আইনত আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষক্ষণ তাঁর রয়েছে। তামিলনাড়ু পুলিশের চার বছর কর্মরত থাকার সময়ে সেগুলো ব্যবহারও করেছেন।