
বাংলার আসন্ন নির্বাচন এবং ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে মাথায় রেখে নয়া নিয়োগ নির্বাচন কমিশনের। তালিকা পরিমার্জন এবং আসন্ন ভোটের প্রশাসনিক প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে, সেই নিয়ে নজরদারি করার কাজেই ১৯৮৮ সালের ব্য়াচের অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
শুক্রবার যখন নয়াদিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী, সেই সময়ে এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন এন কে মিশ্রকে এই দায়িত্ব দিয়েছে। তিনি জনপ্রতিনিধিত্ব আইনের ১৯৫০-এর ১৩সিসি ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের সরাসরি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার অধীনে কাজ করবেন।



