গগনযান মিশনের আগে বিশেষ প্রস্তুতি শুভাংশু শুক্লার

0
56
ছবি সৌজন্যে : এক্স
দেশের অন্যতম দক্ষ টেস্ট পাইলট এবং মহাকাশচারী শুভাংশু শুক্লা ডিসেম্বর থেকেই আবার যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণে ফিরবেন। গগনযান প্রকল্পের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ, জানিয়েছেন তিনি নিজেই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুক্লা বলেছেন, প্রশিক্ষণের অংশ হিসেবে আবার যুদ্ধবিমান ওড়াতে হবে। ডিসেম্বরেই সেই কাজ শুরু করছেন বলেও জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। দীর্ঘদিন সুখোই সু-৩০ এমকেআই চালানো শুক্লা যুদ্ধবিমানের ককপিটে ফেরার ব্যাপারে স্পষ্টভাবেই উচ্ছ্বসিত।
তবে আনুষ্ঠানিকভাবে কোনও নির্দিষ্ট মডেলের নাম নিশ্চিত করেননি। গগনযান প্রকল্পের জন্য শুভাংশু শুক্লার উড়ান-অভিজ্ঞতা তাঁকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। ২ হাজার ঘণ্টার বেশি ফ্লাইং আওয়ার্স রয়েছে তাঁর ঝুলিতে। সুখোই সু-৩০ এমকেআই ছাড়াও উড়িয়েছেন মিগ-২১, মিগ-২৯, জাগুয়ার এবং হক। প্রতিটি যুদ্ধবিমানেই দক্ষতার ছাপ রেখেছেন।