কালীপুজোয় শিয়ালদায় চলবে বিশেষ ট্রেন

0
184
দুর্গাপুজোর মতোই কালীপুজোর রাতেও ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইপুর রুটে এক জোড়া করে ট্রেন চলবে বলে রেল সূত্রের খবর। ওই সব ট্রেন সংশ্লিষ্ট রুটের সব স্টেশনে থামবে।
আগামী ৩১ অক্টোবর, কালীপুজোয় একটি বিশেষ ট্রেন রাত সাড়ে ১১টায় শিয়ালদা থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে। ফিরতি পথে রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদা পৌঁছবে সেটি। শিয়ালদহ থেকে বারাসতগামী লোকাল রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। ফেরার সময়ে রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে সেটি শিয়ালদা পৌঁছবে। আর একটি ট্রেন রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে। আর রাত ১২টা ৪০ মিনিটে রানাঘাটগামী লোকালটি শিয়ালদা থেকে ছেড়ে রাত আড়াইটে নাগাদ গন্তব্যে পৌঁছবে।

বারুইপুরগামী লোকাল রাত সাড়ে ১২টায় শিয়ালদা থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। ফিরতি পথে সেটি রাত ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।

ছবি  সৌজন্যে :ফেসবুক