
অভিনেতা তথা প্রযোজক দেব ২০২৬ পড়তে না পড়তেই একের পর এক ছবির ঘোষণা করেছেন। ২০২৭-এর ক্রিসমাসের ছবিও ঘোষণা হয়ে গিয়েছে।
এর মধ্যেই আভাস মিলেছে নায়কের নতুন কাজের।আগামী বছরে কি তবে আবার অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে হাত মেলাচ্ছেন নায়ক? বুনো হাঁস-এর পরে আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। উল্লেখ্য,দেব এবং অনিরুদ্ধ দু’জনে ভাল বন্ধু। মাঝেমাঝে একসঙ্গে আড্ডা দেন। ভাল মুহূর্ত যাপন করেন। কি তবে তাঁরা বুনো হাঁস টু -এর পরিকল্পনা করে ফেললেন? ধোঁয়াশা জারি রেখে পরিচালকের উত্তর, এখন থেকে বলা খুব মুশকিল। দুটো বাংলা ছবির চিত্রনাট্য লিখছেন। তা ছাড়া দেবের সঙ্গে কাজ করতে চান। খুব ভাল অভিজ্ঞতা হয়েছিল তাঁদের। আশা করছেন ভাল চিত্রনাট্য পেলে, দেবও না করবে না। প্রশ্ন দেব কি,বুনো হাঁস টু ছবি করতে চায়?নিশ্চিত করে পরিচালক কিছু না বললেও আগামী ছবির সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল,বুনো হাঁস।
মাঝে প্রায় ১২ বছর কেটে গিয়েছে। দেবও আরও পরিণত। অন্য দিকে অনিরুদ্ধও মুম্বইয়ে চুটিয়ে কাজ করেছেন। তা হলে নতুন বছরে কি আবার বড়পর্দায় দেখা যাবে পরিচালক-নায়ক জুটিকে ? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।









