গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ভারতবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

    ভারতবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বিরোধী দলের নেত্রীকে অবিলম্বে তিনি ক্ষমা চাইতে বলেছেন।

    শুধু প্রধানমন্ত্রীই নন, ভারতবিরোধী মন্তব্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। শাসক, বিরোধী সব দলের নেতৃত্বই ওই মন্তব্যের প্রতিবাদ করেছেন এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অস্ট্রেলিয়ার সেন্টার-রাইট লিবারাল পার্টির সেনেটর জেসিন্টা নামপিজিনপা প্রাইস। কিছু দিন আগে একটি রেডিয়ো চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে ভারত এবং অস্ট্রেলিয়ানিবাসী ভারতীয়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, প্রচুর সংখ্যক ভারতীয়কে অস্ট্রেলিয়ায় প্রবেশ এবং থাকার অনুমতি দেওয়া হচ্ছে। এতে প্রধানমন্ত্রী আলবানিজ এবং তাঁর দলের সুবিধা হচ্ছে। কারণ, দেশের ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় ওই দলকেই ভোট দিয়ে থাকে।

    তবে সরকারের এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলিয়ার নাগরিকদের সমস্যা হচ্ছে। জীবনযাপনের খরচ অনেক বেড়ে যাচ্ছে। চাকরির ক্ষেত্রেও বৈষম্য তৈরি হচ্ছে।