গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ১৪ মার্চ ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর

    ১৪ মার্চ ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৬-র বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই আগামী ১৪ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গত কয়েকদিন ধরে সেই সভার প্রস্তুতি জোর কদমে শুরু করে ফেলেছে রাজ্য বিজেপি৷
    চলছে জোরদার প্রচার৷ আগামী শনিবার প্রথমে ব্রিগেড ময়দানে একটি ছোট মঞ্চে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী৷ এর পর মূল মঞ্চে হবে রাজনৈতিক সভা৷ প্রশাসনিক সভার মঞ্চ তৈরির দায়িত্ব সরকারির দফতরগুলির হাতে থাকলেও রাজনৈতিক সভার মঞ্চ এবং বাকি আয়োজনের প্রস্তুতি বিজেপি-র৷ সেই মতো মঞ্চ তৈরির কাজও অনেকটা এগিয়ে গিয়েছে৷
    রোদের তাপ থেকে বাঁচতে দর্শকাসনের উপরে বিরাট ছাউনিরও ব্যবস্থা করা হচ্ছে৷ সেই কাজও অনেকটা এগিয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই সভাস্থলের নিরাপত্তার ভার হাতে নিয়েছে এসপিজি৷