আর্থিক সঙ্কটে বিধ্বস্ত স্পাইসজেট

0
153
আর্থিক সঙ্কটে জেরবার বিমানে সংস্থা স্পাইসজেট। জানা গিয়েছে, এপ্রিল ২০২০ থেকে আগস্ট ২০২৩ অবধি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের ১৩৫.৩ কোটি টাকা জমা দেয়নি স্পাইসজেট।
সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জে নথি জমা দেওয়ার সময় এই তথ্য সামনে এসেছে। এছাড়াও জানা গিয়েছে, ২২০ কোটি টাকা ডিডিএস জমা দেয়নি স্পাইস।কম খরচের এই উড়ান পরিষেবা সংস্থাটিকে দেউলিয়া ঘোষণা করার জন্য এনসিএলটিতে আবেদন করেছিল একাধিক বিমান ইজারাদার সংস্থা। তার ভিত্তিতে বিজ্ঞপ্তিও পাঠিয়েছে এনসিএলটি। এর মধ্যেই জানা গিয়েছে, স্পাইসের ৭২ কোটি টাকার টিডিএস এবং ৮৪ কোটি টাকার জিএসটিতে গোলমাল দেখা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে নথিতে জানা গিয়েছে, অর্থবর্ষ ২০০৯-‘১০ থেকে ২০১৩-‘১৪ পর্যন্ত টিডিএস বাকি পড়েছে, জিএসটি বাকি জুলাই ২০১৭ থেকে মার্চ ২০১৯ পর্যন্ত।