
মাত্র কয়েকটি সাধারণ মসলা রান্নার স্বাদ যেমন বাড়ায়, তেমনি উপকার করে শরীরেরও। তার মধ্যেই অন্যতম হলো গোলমরিচ। তবে এটি শুধু স্বাদবর্ধক নয়, বরং একাধিক স্বাস্থ্য সমস্যার সমাধানেও কাজে আসে।
গোলমরিচে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, জিংক, ক্যালসিয়াম ও সোডিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান।এতে থাকা পিপারিন উপাদান শরীরের মেটাবলিজম বাড়ায় এবং সেরোটোনিন নিঃসরণে সহায়তা করে, যা মেজাজ ভালো রাখতে ভূমিকা রাখে। চিকিৎসকদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে ৩-৪টি গোলমরিচ চিবিয়ে খেলে শরীরের নানা সমস্যা থেকে উপকার পাওয়া যায়। আসলে,গোলমরিচে রয়েছে বিটা ক্যারোটিন যা শ্বাসতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে।তাই যাদের প্রায়ই ঠাণ্ডা লাগে বা হাঁচি হয়, তারা প্রতিদিন কয়েকটি গোলমরিচ চিবিয়ে খেলে উপকার পাবেন। আবার গোলমরিচে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। নিয়মিত খালি পেটে গোলমরিচ খাওয়া ডায়াবেটিসের ঝুঁকি কমায়। সেইসঙ্গে,কাঁচা হলুদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। এর বাইরে,প্রতিদিন সকালে গরম জলেতে আদা, হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে মেটাবলিজম বাড়ে, বাড়তি ক্যালরি ক্ষয় হয়।ওদিকে হলুদের মধ্যে থাকা কারকিউমিন এবং গোলমরিচের পিপারিন একসঙ্গে ক্যানসারের কোষের বিরুদ্ধে লড়তে সক্ষম। বিশেষ করে স্তন ক্যানসার প্রতিরোধে এটি কার্যকরী বলে গবেষণায় জানা গেছে। সাধারণতঃ বলা হয় খাবার খাওয়ার পরে হজমে সমস্যা হলে এক চিমটি গোলমরিচ গুঁড়ো দিয়ে গরম জল খেলেই মিলবে আরাম। এটি হজম সহায়ক উৎসেচকের ক্ষরণ বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় গোলমরিচ রাখলে তা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে। তবে কোনও দীর্ঘমেয়াদি রোগ থাকলে গোলমরিচ প্রতিদিন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
