
শীতের সিজন চলছে। এ সময়ে তাপমাত্রা কখনো কমছে, কখনো আবার বাড়ছে।
এ কারণে ঘরে ঘরে সর্দি-কাশি ও জ্বর লেগেই রয়েছে। তাই এই সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।ঠাণ্ডা আবহাওয়া থেকে শরীর রক্ষা করতে গরম জামাকাপড় পরে থাকেন সবাই এ সময়ে। তবে কিছু জিনিস আছে, যা শরীরকে ভেতর থেকে গরম রাখে। যেমন খাবার আমাদের শরীরকে শক্তি দেয়। খাবারে কিছু জিনিস অ্যাড করলে শরীরের তাপমাত্রাও বেড়ে যায়।মূলত খাবারে কিছু মসলা অ্যাড করার কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এসব মসলা শীতে খেলে ঠাণ্ডা লাগার সম্ভাবনা কম। এখন প্রশ্ন হলো কোন কোন মসলা শরীরকে গরম রাখতে পারে।যেমন ধরুন,জিরা।ফোড়নের জন্য জিরা ব্যবহার হয়।কিন্তু শীতকালে জিরা ব্যবহার করলে শরীর গরম থাকে। জলেতে জিরা ফুটিয়ে এর জল টুকু পান করলে ভালো উপকার পাওয়া যাবে।আবার শীতকালে বিভিন্নভাবে আদা ব্যবহার করা যায়। চাইলে চায়ের সঙ্গে আদা অ্যাড করে খেতে পারেন। এ ছাড়া অন্যান্য খাবারেও সামান্য আদা অ্যাড করে খেতে পারেন।ওদিকে,মসলা চায়ে দারুচিনি অ্যাড করলে তা স্বাদ বাড়ায় এবং শরীর গরম রাখে। দারুচিনি রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া চা, সবজি বা সালাদে গোলমরিচ অ্যাড করে খেতে পারেন। এটি খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা সংক্রমণের ঝুঁকি কমায়।
শীতকালে এলাচ চা পান করা খুবই ভালো। এটি শুধু শরীরকে উষ্ণ রাখে, হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো।
