গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment স্পাইডার-ম্যান ৪ মুক্তির নতুন তারিখ

    স্পাইডার-ম্যান ৪ মুক্তির নতুন তারিখ

    0
    136
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    হলিউডের জনপ্রিয় সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার-ম্যান। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টোবি ম্যাগুয়ার। তিনটি ছবিই পরিচালনা করেছেন স্যাম রাইমি। ব্যাপক জনপ্রিয়তার পর সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি স্পাইডার ম্যানের পরবর্তী কিস্তি স্পাইডার ম্যান ব্র্যান্ড নিউ ডে’র শুটিং শেষ হয়েছে।

    এবার সিনেমার পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটন সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন।বড় বাজেটের এই সিনেমাটি আগামী বছরের ৩১ জুলাই মুক্তি পাবে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পরিচালক ক্রেটন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রধান অভিনেতা টম হল্যান্ডের কাজের প্রতি একাগ্রতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে নির্মাতা লিখেছেন,পর্দার ভেতরে এবং বাইরে তোমার উদার নেতৃত্ব এবং কাজের প্রতি নিষ্ঠার জন্য ধন্যবাদ। দর্শকরা বড় পর্দায় তোমাদের এই দুর্দান্ত কাজটি দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। ক্রেটন আরও জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ফলপ্রসূ কাজ হতে যাচ্ছে এই সিনেমাটি।এদিকে নতুন এই কিস্তিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র হাল্ক-খ্যাত মার্ক রাফালো। এ ছাড়াও,দ্য পানিশার চরিত্রে জন বার্নথাল এবং স্পাইডার-ম্যান হোমকামিং- এর স্করপিয়ন চরিত্রে মাইকেল মান্ডোকে দেখা যাবে।

    পাশাপাশি জনপ্রিয় সিরিজ ,স্ট্রেঞ্জার থিংস তারকা স্যাডি সিঙ্কও যুক্ত হয়েছেন এই সিনেমায়। বরাবরের মতো এমজে এবং নেড চরিত্রে জেনডায়া ও জেকব বাটালন ফিরে আসছেন।সবকিছু ঠিক থাকলে মার্ভেলের এই সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।