শীর্ষে স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে

0
62
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বিশ্বজুড়ে বইছে স্পাইডার-ম্যান উন্মাদনা। বহুল প্রতীক্ষিত স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে-এর ট্রেলারটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় ৭১৮.৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেয়েছে।সিনেমাটির ট্রেলারটি মাত্র আট ঘণ্টায় ৩৭৩ মিলিয়ন ভিউ অর্জন করে ডেডপুল অ্যান্ড উলভারিন-এর ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে দেয়।এমনকি এটি বহুল আলোচিত গেম গ্র্যান্ড থেফট অটো,জিটিএ সিক্স -এর রেকর্ডকেও, ৪৭৫ মিলিয়নকেও পেছনে ফেলেছে। এর আগে ২০২১ সালে নো ওয়ে হোম-এর ট্রেলার ৩৫৫.৫ মিলিয়ন ভিউ পেয়েছিল, যা এবার নিজের নতুন কিস্তির কাছেই হার মানল।নো ওয়ে হোম-এর ঘটনার চার বছর পরের কাহিনী নিয়ে সাজানো হয়েছে এই নতুন অধ্যায়।পিটার পার্কার এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, যে শহরকে রক্ষা করতে নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছে।একাকী নিউ ইয়র্ক শহরে অপরাধ দমনে ব্যস্ত পিটারের জীবনে এবার আসবে এক নতুন শারীরিক পরিবর্তন এবং এক শক্তিশালী অতিমানবীয় শত্রু, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেবে।ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন টম হল্যান্ড,জেনডায়া, স্যাডি সিঙ্ক ও মার্ক রাফালোসহ আরও অনেক নামী তারকা।

চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স এবং ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফাইগি ও অ্যামি প্যাসকেল। আগামী ৩১শে জুলাই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।