অখিলেশের দলেও ভাঙন? দাবি উত্তরপ্রদেশের মন্ত্রীর

0
30
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গে পালাবদলের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ভাঙন নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সেই আবহে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিতে সেই জল্পনাই উস্কে দিয়েছেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী।
দাবি করেছেন, সপা-র সম্ভাব্য বিদ্রোহী নেতাদের তালিকা ইতিমধ্যেই অমিত শাহের কাছে জমা পড়েছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই তালিকা দিয়েছেন সপারই এক সাংসদ। মন্ত্রীর আরও দাবি, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে কিছু দিনের মধ্যেই ভেঙে খান খান হয়ে যাবে অখিলেশের দল!  উত্তরপ্রদেশের পঞ্চায়েতি রাজ এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী ওম প্রকাশ রাজভরের এই দাবি প্রকাশ্যে আসার পরেই প্রত্যাশিত ভাবেই শোরগোল পড়ে গিয়েছে সে রাজ্যের রাজনীতিতে। দল ভাঙানোর খেলায় সপা-র যে রাজ্যসভা সাংসদ জড়িত বলে দাবি করেছেন রাজভর, সেই রাম গোপাল যাদব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।
গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তাঁর দাবি, ওম প্রকাশ রাজভরকে কেউ গুরুত্বই দেয় না। উনি কী বলছেন, উনি নিজেও জানেন না।