দফতর বণ্টনে বদলে গেলেন ক্রীড়া-নারী ও শিশুকল্যাণমন্ত্রী

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

দফতর বণ্টনে বদলে গেলেন ক্রীড়ামন্ত্রী। ৯ তারিখ ব্রিগেডে শপথের পর নিশীথ প্রামাণিককে ক্রীড়া দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার ক্রীড়াদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ।

ক্রীড়ার পাশাপাশি যুব ও ক্রেতা সুরক্ষা দফতরের স্বাধীন দায়িত্ব পেয়েছেন তিনি। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয় দফতরের পাশাপাশি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের পূর্ণমন্ত্রী হচ্ছেন নিশীথ প্রামাণিক। যদিও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক। অলিম্পিক ও এশিয়া স্তরের টুর্নামেন্টে পদক জিতলেই ক্রীড়াবিদদের পুরস্কার মূল্য বাড়িয়ে দেওয়া।অলিম্পিকে পদক জিতলে ৮ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। একইসঙ্গে যুবভারতী স্টেডিয়ামের সামনে অদ্ভুদ দর্শন মূর্তি ভাঙা থেকে মেসিকাণ্ডের ফাইল খোলার মত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। অন্যদিকে অগ্নিমিত্রা পালের নগরোন্নয়ন দফতর বহাল থাকলেও তিনি হারিয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর।

বদলে পেয়েছেন পুর বিষয়ক দফতর এবং নারী ও শিশুকল্যাণ দফতর গিয়েছে তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়ের কাছে।