লোকসভায় পাশ হল স্পোর্টস বিল

0
884
ছবি সৌজন্যে : এক্স
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে লোকসভায় পাশ হয়েছে জাতীয় স্পোর্টস গভর্নেন্স বিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর মতে, স্বাধীনতার পর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার। পাশাপাশি জাতীয় মাদক-বিরোধী বিলও পাশ হয়েছে লোকসভায়।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন, স্বাধীনতার পর এটাই ভারতীয় ক্রীড়ায় সবচেয়ে বড় সংস্কার। এই বিলের ফলে প্রত্যেকে দায়িত্বশীল হবে। প্রতিটি ক্রীড়া সংস্থা সরকারের এক ছাতার তলায় থাকবে। ভারতীয় ক্রীড়ার ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দুঃখের বিষয়, এতদিন এর বিরোধিতা হয়ে আসছিল। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্য এই বিল পাশ হওয়া জরুরি ছিল, এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের লক্ষ্য ভারতের। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে সঠিক পরিকাঠামো প্রয়োজন। এর জন্য এই বিল পাশ হওয়া গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেন ক্রীড়ামন্ত্রী।