গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Technology এবার ফিটনেস অ্যাপ স্পটিফাই

    এবার ফিটনেস অ্যাপ স্পটিফাই

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই এখন শরীরচর্চার দুনিয়ায় যুক্ত হচ্ছে।ফলে, গানের পাশাপাশি এখন ব্যায়াম করার সুবিধাও মিলবে এই এক অ্যাপেই।

    ইউজারদের ফিটনেসের কথা মাথায় রেখে অ্যাপের ভেতরেই পেলোটনের কয়েক হাজার ওয়ার্কআউট ক্লাস ও বিশেষ ফিটনেস প্লেলিস্ট নিয়ে আসছে কোম্পানিটি।সবকিছু এক জায়গায় পাওয়ার অল-ইন-ওয়ান অ্যাপ হয়ে ওঠার লক্ষ্যে স্পটিফাই এবার ফিটনেস অ্যাপের দুনিয়ায় প্রবেশ করছে।স্পটিফাইয়ের প্রিমিয়াম ইউজাররা তাদের অ্যাপের ভেতরেই পেলোটনের ১ হাজার চারশরও বেশি ক্লাসের লাইব্রেরি ব্যবহারের সুবিধা পাবেন। ফ্রি ও প্রিমিয়াম উভয় ধরনের ইউজাররাই বিশেষ ফিটনেস প্লেলিস্টগুলো খুঁজে পাবেন।কোম্পানিটি বলেছে, এসব ক্লাস ইংরেজি ভাষায় হলেও স্প্যানিশ ও জার্মান ভাষাতেও কিছু অপশন রয়েছে।

    গান বা পডকাস্টের মতোই স্পটিফাই এখন এসব ফিটনেস মিডিয়াকেও বিভিন্ন ডিভাইসে পাল্টে পাল্টে ব্যবহারের সুবিধা দিচ্ছে।ফলে, ইউজার চাইলে টিভিতে ভিডিও দেখে ব্যায়াম শুরু করে মাঝপথে তা নিজের ফোন বা স্মার্ট স্পিকারে কেবল অডিও হিসেবে শুনতে পারবেন। পাশাপাশি এসব ক্লাস ডাউনলোড করে অফলাইনেও ব্যবহারের সুযোগ রেখেছে অ্যাপটি।