
আচমকা একটি স্প্রে ড্রায়ার বা রিঅ্যাক্টর ফেটেই বিস্ফোরণ ঘটেছে তেলেঙ্গানার সঙ্গারেড্ডির ওই রাসায়নিক কারখানায়। যার জেরেই তীব্র বিস্ফোরণ ঘটে এবং কারখানা আগুন ছড়িয়ে পড়ে। এদিকে মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
সেখানে দাঁড়িয়ে মৃতদের পরিবারকে ১কোটি টাকা করে এবং গুরুতর আহত এবং আহতদের জন্য ১০ লাখ এবং ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণস্থলে ছিলেন প্রায় ১৪৩ জন মানুষ।
তাঁদের মধ্যে ৫৮ জনকে চিহ্নিত করা গিয়েছে। সূত্রে খবর, সিগাছি কেমিক্যাল ইন্ডাস্ট্রির ভিতরে অত্যাধিক পরিমাণে দাহ্য রাসায়নিক পদার্থ মজুত ছিল। যার ফলে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদশীদের মতে বিস্ফোরণে তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকজন শ্রমিক প্রায় ১০০ মিটার দূরে ছিটকে পড়েন।
