গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Lifestyle বসন্তকালের রোগব্যাধি

    বসন্তকালের রোগব্যাধি

    0
    110
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অবশেষে বসন্ত এসেছে,ক্যালেন্ডারের পাশাপাশি প্রকৃতিতেও। এ সময়ে কিছু সাধারণ অসুস্থতা দেখা দিতে পারে। গরম আবহাওয়া, আমাদের কাজকর্মের পরিবর্তন এবং বাতাসে এলার্জেনের কারণে অনেকের শরীর ভালো না-ও লাগতে পারে। 

    এখন প্রশ্ন হল বসন্তে সবচেয়ে সাধারণ অসুস্থতা কী কী। উত্তর হল,যদি এই সময়ে নাক বন্ধ হয়ে থাকে বা আপনি হাঁচি-কাশিতে ভুগে থাকেন তাহলে আপনি তাদের একজন যারা সিজিনাল অ্যালার্জিতে ভোগেন। ফুলের পরাগ, ঘাসের পরাগ অ্যালার্জির কারণ হয়ে থাকে। বাতাসে অ্যালার্জেনের উপস্থিতি এবং বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ বেশি হওয়ায় বসন্তকালে অনেকেই এ সমস্যায় পড়েন। আবার বসন্তের অ্যালার্জির কারণ ,যেমন পরাগ এবং ছত্রাক অ্যাজমা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। অ্যালার্জেন শ্বাসে প্রবাহিত হলে কাশি, বুকের খিঁচুনি, হাঁপানি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। শ্বাসযন্ত্রের রোগ হতে পারে।

    বসন্তে শ্বাসনালি, গলা এবং সাইনাসে অতিরিক্ত মিউকাসসহ অ্যাডেনোভাইরাস নামক একটি বিশেষ ভাইরাস শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে। আর, অ্যালার্জিক পিংক আই,বসন্তে পরাগ বা ছত্রাকের কারণে চোখে জ্বালা এবং লাল হতে পারে।