গুপ্তচর তেলাপোকা আর এআই রোবট

0
165
ছবি : সংগৃহীত

ইউরোপের সবচেয়ে মূল্যবান প্রতিরক্ষা স্টার্টআপ জার্মানির হেলসিং। ইউক্রেনে রাশিয়ার হামলার পর স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা গুন্ডবার্ট শার্ফের দৃষ্টিতে সবকিছু যেন বদলে গিয়েছিল।চার বছর আগে সামরিক ড্রোন ও যুদ্ধক্ষেত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরি করে এমন কোম্পানি শুরুর জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শার্ফকে কঠিন লড়াই করতে হয়েছিল।

তবে কোম্পানিতে বিনিয়োগের বিষয়টি এখন শার্ফের জন্য কোনো সমস্যার বিষয় নয়। কারণ, গত মাসে মিউনিখে অবস্থিত তার কোম্পানির মূল্য দেড় গুণ বেড়ে বর্তমানে তা এক হাজার দুশো কোটি ডলারে দাঁড়িয়েছে।শার্ফ বলেছেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো প্রতিরক্ষা খাতের প্রযুক্তি কেনায় আমেরিকার চেয়ে বেশি অর্থ ব্যয় করছে ইউরোপ।কেবল গুন্ডবার্ট শার্ফের স্টার্টআপ নয়। গত কয়েক বছরে অনেক বদলেছে ইউরোপের প্রতিরক্ষা কেন্দ্রীক বোঝাপড়া। শার্ফ বলেছেন, ইউরোপ সম্ভবত প্রতিরক্ষা প্রযুক্তিতে এমন বড় এক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেটি ম্যানহাটন প্রজেক্টের মতো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে গিয়েছিল এই ম্যানহাটন প্রজেক্ট।জামার্নির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের সরকার মনে করছে, এআই ও নতুন স্টার্টআপ প্রযুক্তি তাদের দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ফলে সরকারি ঝামেলা কমিয়ে দিচ্ছে তারা, যাতে এসব স্টার্টআপ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ও প্রযুক্তিকে দ্রুত কাজে লাগাতে পারে।জার্মানির নতুন বিভিন্ন প্রতিরক্ষা স্টার্টআপের মধ্যে একটি অংশ হচ্ছে হেলসিং। ট্যাংকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট, মনুষ্যবিহীন মিনি-সাবমেরিন থেকে শুরু করে যুদ্ধের জন্য প্রস্তুত গুপ্তচর তেলাপোকা পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে স্টার্টআপটি।